চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে আইকনিক ক্রিকেট টূর্নামেন্টের  জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমগীর মানিক, রাঙামাটি    |    ১০:১৬ পিএম, ২০২৪-১২-২৮

রাঙামাটিতে আইকনিক ক্রিকেট টূর্নামেন্টের  জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

জমজমাট আয়োজনে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো আইকনিক ক্রিকেট টূর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। শনিবার বিকেলে অগ্রযাত্রা ফ্রেন্ডর্স ক্লাব এর উদ্যোগে রাঙামাটি বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী (পিএসসি)।

আইকনিক টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি মো: সালাউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ক্রিকেট উপ-পরিষদের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদৎ মোহাম্মদ সায়েম, যুবদল নেতা মো: শুক্কুর প্রমুখ।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জণ করেছে ফ্রেন্ডস টোয়েন্টি টু দল।

রানার্স আপ হয়েছে কলেজ গেইট কিংস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুন প্রজন্মকে খারাপ কাজ থেকে বিরত রাখার পাশাপাশি মানুষের শরীর ও মনে সুস্থ রাখে। দীর্ঘদিন পর হলেও রাঙামাটির রিজার্ভ বাজারের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে স্থানীয় খেলাপ্রিয় জনসাধারনের সরব উপস্থিতিতে ক্রিকেট টূর্নামেন্টের আয়োজন অত্রাঞ্চলে তরুন প্রজন্মের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে।

এসকল আয়োজন আমাদের কিশোর-তরুনদেরকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করবে। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মন-মানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’ শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।

বক্তারা বলেন, খেলাকে খেলার মাঝে রাখতে হবে। খেলার মাঝে কোনো ধরণের সহিংসতা ছড়ানো যাবে না। অগ্রযাত্রা ক্লাবের উদ্যোগে এমন আয়োজন জেলার ক্রিকেটাররা আবারও চাঙ্গা হওয়ার সুযোগ পেয়েছে। তাদের ক্রিকেটিয় নৈপূণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে। এই প্রতিযোগীতার মধ্যদিয়ে ভালো খেলোয়াড় উঠে আসবে বলেও আশা প্রকাশ করেছেন বক্তারা।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর